Monday, April 6, 2026

কেন বঞ্চিত বাংলার জেলা? তথ্য দিয়ে মোদিকে আক্রমণ অভিষেকের

Date:

Share post:

প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলার নাম না থাকায় ফের সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি বলেন, যে মাপকাঠিতে কেন্দ্র দেশের মধ্যে ছটি রাজ্যের ১১৪ টি জেলাকে এই প্রকল্পের আওতাধীন করেছে, বাংলার কুড়িটি জেলা সেই মাপকাঠিতে তালিকায় অন্তর্ভুক্তির দাবি রাখে। কিন্তু কেন এতে বাংলার নাম নেই? প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল, কোনও জেলায় যদি ২৫ হাজার বা তার বেশি পরিযায়ী শ্রমিক ফিরে আসেন, তাহলে সেই জেলাকে এই আওতায় প্রকল্পের আওতায় আনা হবে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য দিয়ে দেখিয়ে দেন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায় কতজন করে পরিযায়ী শ্রমিক এসেছেন। সেক্ষেত্রে কুড়িটি জেলায় এই প্রকল্পের আওতাধীন হতে পারত।

তিনি বলেন, বাংলার মানুষকে অসম্মান করে, তাঁদেরকে বঞ্চিত করে এই প্রকল্প থেকে বাংলার নাম বাদ দিয়েছে মোদি সরকার। তিনি আরও জানান, কিছুদিন আগেই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে পাঠাক কেন্দ্র। এক্ষেত্রে তালিকা চাইলে দ্রুত তা পাঠিয়ে দেবে রাজ্য। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই টুইটের কোনও উত্তরই দেওয়া হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি শাসিত বা তাদের জোট সরকার যেসব রাজ্যগুলিতে ক্ষমতায় রয়েছে, তারাই প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ রোজগার অভিযানের সুবিধা পাচ্ছে। বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...