Friday, June 26, 2026

ঢাকার শ্যামবাজারে ফেরি দুর্ঘটনা: তলিয়ে গেল লঞ্চ, মৃত ৩০

Date:

Share post:

বুড়িগঙ্গায় তলিয়ে গেল লঞ্চ। মৃত্যু হল ৩০ জনের। জানা গিয়েছে, যাত্রী নামিয়ে সবে ঘুরেছিল লঞ্চটি। আর তখনই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ২ লঞ্চের সঙ্গে সংঘর্ষে ঢুবে গেল একটি লঞ্চ। এখনও পর্যন্ত ৩০ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অনেকেই। কতজন জলে তলিয়ে গিয়েছেন তার সংখ্যা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর চারটে নাগাদ চাঁদপুর থেকে ময়ূর-২ নামে একটি লঞ্চ যাত্রী নামায় লালকুঠি ঘাটে। তার পর সেটি চাঁদপুর ফিরে যাওয়ার জন্য ঘুরতেই পেছনে থাকা মর্নিং বার্ড নামে অন্য একটি লঞ্চের সঙ্গে তার ধাক্কা লাগে। প্রবল ধাক্কায় সেটি ডুবে যায়। বুড়িগঙ্গার প্রবল স্রোতে তলিয়ে যান যাত্রীরা। এখনও পর্যন্ত জানা যাচ্ছে ওই লঞ্চটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রধান রোজিনা ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ যাত্রীদের উদ্ধারে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, বিআইডাবলিউডির কর্মীরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...