Thursday, June 18, 2026

একের পর এক দুর্ঘটনা, এবার চিনা মাঞ্জা নিষিদ্ধ করলো কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো থেকে দুর্ঘটনা এবং মৃত্যু নতুন নয়। বিশেষ করে উড়ালপুলের উপর দিয়ে বাইকে সওয়ার হয়ে যাঁরা যান, এমন আরোহীরা প্রায়শই চিনা মাঞ্জার জন্য দুর্ঘটনার কবলে পড়েন। সম্প্রতি, কলকাতার মা উড়াল পুলে এরকম বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে চিনা মাঞ্জার কবলে পড়ে আহত হয়েছেন অনেকেই। এবার ঘুড়ির সুতোয় চিনা মাঞ্জা ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি দিল কলকাতা হাইকোর্ট।

চিনা মাঞ্জা দেওয়া সুতো নিষিদ্ধ করার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল হয়েছিল। সেই মামলায় আজ, সোমবার হাইকোর্ট জানিয়ে দিল, সিন্থটিক সুতো ও ঘুড়ির সুতোয় ব্যবহৃত চিনা মাঞ্জা-সহ যাবতীয় মাঞ্জা ব্যবহার আর করা যাবে না। আজ ওই রায় দেওয়া পর তা কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারকে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ ওই মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...