Thursday, June 18, 2026

বাস মালিকদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী, প্রয়োজনে রাজ্যই বেসরকারি বাস চালাবে

Date:

Share post:

এবার বাস মালিকদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মঙ্গলবার তিনি সাফ জানালেন, কখনও সরকারকে নরম, কখনও কঠোর হতে হয়।

মুখ্যমন্ত্রী বলেন, মানুষের যাতে অসুবিধা না হয় তাই বেসরকারি বাসকে রাস্তায় নামাতে আমি বৈঠক করেছিলাম। ভর্তুকির কথা ঘোষণা করেছিলাম। কিন্তু আমি দেখলাম সেই ডাকে সাড়া না দিয়ে বাস রাস্তায় নামানো হয়নি। ভাড়া বৃদ্ধির দাবিতে অটল। এটা আমি মেনে নেব না। আমি হাত জোড় করে বলছি, মানুষের পাশে দাঁড়ান। আগামিকাল কিংবা আরও দু-একদিন আপনাদের সময় দিচ্ছি। যদি তাতেও সাড়া না পাই, তাহলে পরিষ্কার জানাচ্ছি সরকার বাসগুলি নিজেদের নিয়ন্ত্রণে নেবে। চালক, কন্ডাক্টর দিয়ে চালাব। চাইলে ওই বাসের পুরনো কন্ডাক্টর, চালক কাজ করতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন এখন আমরা মহামারী আইনের অধীনে রয়েছি। সেই আইনের বলেই এই ধরণের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তবে আশা রাখছি এই ধরণের পদক্ষেপ রাজ্যকে করতে হবে না। বাস মালিকদের শুভবুদ্ধির উদয় হবে এবং মানুষ যাতে কষ্ট না পান তার জন্য সরকারের ভর্তুকিকে মেনে নিয়েই রাস্তায় বাস নামাবেন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...