Wednesday, April 8, 2026

নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে বিনামূল্যে রেশন: ঘোষণা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। আনলক ওয়ানের শেষদিনে জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, গরিব কল্যাণ অন্ন যোজনায় রেশন সামগ্রীর সঙ্গে ১ কেজি করে ছোলাও দেওয়া হবে প্রতি মাসে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জুলাই মাস থেকেই দেশে উৎসবের মরশুম শুরু হয়। বিভিন্ন রকম উৎসব চলে নভেম্বর মাস পর্যন্ত। এই কারণে গত তিন মাস ধরে যে বিনামূল্যে দেওয়ার প্রক্রিয়া চালু ছিল, সেটা বাড়িয়ে নভেম্বর মাস পর্যন্ত করা হল। এতে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ৯০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে ফের একবার এদিন প্রধানমন্ত্রী, ‘এক দেশ এক রেশনকার্ড’ প্রকল্পের উল্লেখ করেন। তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের বিষয়ে অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে কেন্দ্র। দ্রুত এই প্রকল্প দেশে চালু হবে বলে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি এ দিন বলেন, দেশের করদাতারা সততার সঙ্গে কর দেওয়ার ফলেই দেশে অন্ন ভান্ডারের বৃদ্ধি হয়েছে। লকডাউন এবং আনলক পর্যায়ে সবাই চেষ্টা করেছেন যাতে দেশে কোনও গরিব মানুষ অভুক্ত না থাকেন। দেশের কৃষক, মজুরদের তরফ থেকে প্রধানমন্ত্রী করদাতাদের নমস্কার জানান।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...