Sunday, April 12, 2026

বাসা বদলাচ্ছেন দিলীপ, জ্বরে ভুগছেন লকেট, করোনার কোপে সায়ন্তনের পরিবার! সত্যিটা কী?

Date:

Share post:

করোনার কোপে এবার বঙ্গ বিজেপি? সূত্রে খবর, ৬মুরলিধর সেন লেনে রাজ্যবিজেপি সদর দফতরের আশপাশে করোনার দাপাদাপি শুরু হয়েছে। তারই মাঝে খবর, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর আপ্ত সহায়ক করোনা আক্রান্ত। যার জেরে তাঁর স্ত্রী ও মায়েরও করোনা পরীক্ষা হয়েছে। রিপোর্ট আসবে মঙ্গলবার। কোনও ঝুঁকি না নিয়ে সায়ন্তন গেলেন হোম কোয়ারেন্টাইনে।

এদিকে খবর, হঠাৎ জ্বরে পড়েছেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। লকেট চট্টোপাধ্যায়ও আপাতত নিজেকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যাচ্ছে, রাজ্য বিজেপির আই টি সেলের এক কর্মীও জ্বরে ভুগছেন। আপাতত তাঁকে ছুটিতে থাকতে বলা হয়েছে। খুব স্বাভাবিক ভাবে এই খবরে আতঙ্কে ভুগছেন বিজেপি দফতরের অন্যান্য কর্মীরাও।

একইসঙ্গে, বিজেপির রাজ্য অফিসে চালু হলো নতুন নিয়ম। জরুরি কাজ ছাড়া করোনা পরিস্থিতিতে দফতরের দরজা সকলের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। নেতা-কর্মী থেকে শুরু করে সাংবাদিক, সবার ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

এর মধ্যে আরও একটি খবর শোনা যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ নাকি বদলে ফেলছেন নিজের বাস ভবনের ঠিকানা। তিনি নাকি সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন বাড়ি ছেড়ে নিউটাউনে টাটা সেন্টারের কাছে উঠছেন। আর সেই কারণেই নাকি আপাতত কিছুদিন সেন্ট্রাল এভিনিউয়ে বিজেপি সদর দফতরে আসতে পারবে না দিলীপবাবু।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...