Tuesday, April 7, 2026

বিয়েবাড়িতে আরও ছাড় দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বিয়ের অনুষ্ঠানে অনুমতি ছিল, কিন্তু অনুমতি নেই সামাজিক জমায়েতে। আনলক এর শুরুতে সাকুল্যে ২৫ জনকে বিয়েবাড়িতে উপস্থিত হওয়ার অনুমতি দিয়েছিল সরকার। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানান, এই সংখ্যাটা ২৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় বরপক্ষ ও কনেপক্ষের আত্মীয় মেলালেই ২৫ জনের অনেক বেশি হয়ে যায়। ফলে ৫০ জন পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন বলে জানান মমতা। একই সঙ্গে রসিকতা করে মমতা বলেন, “যেসব অতিথিদের আমন্ত্রণ করা যাবে না বা যাঁরা আসতে পারবেন না তাঁদের হোম ডেলিভারিতে খাবার পাঠিয়ে দিন”।

একই সঙ্গে তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে ৫০ জন পর্যন্ত উপস্থিত থাকা যাবে বলে জানান।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...