Friday, April 3, 2026

এবার ফি কমানোর দাবিতে পথ অবরোধ কারমেল স্কুলের অভিভাবকদের

Date:

Share post:

লকডাউনে কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে অন্যায়ভাবে ফি বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে একের পর এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকদের লাগাতার বিক্ষোভ-প্রতিবাদ চলছে।

এবার দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা কারমেল স্কুলের অভিভাবকরা ফি কমানোর দাবিতে বজবজ রোড অবরোধ করলেন। অভিভাবকদের দাবি, মাসিক টিউশন ফি ছাড়া তাঁরা আর কোনও কিছুই দেবেন না। পাশাপাশি বাৎসরিক যে ফি নেওয়া হয় সেটিও ৫০% মুকুব করতে হবে।

এর আগেও এই স্কুলের অভিভাবকরা বিক্ষোভ দেখালে আজ, মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবার কথা থাকলেও কোনওপ্রকার হেলদোল কর্তৃপক্ষ না দেখানোয় কিছুক্ষণের জন্য বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করেন অভিভাবকরা। পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...