Saturday, June 20, 2026

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের!

Date:

Share post:

দেশের দ্বিতীয় শীর্ষ নেতা ও ইসলামিক মিলিটারি গার্ডের প্রধান জেনারেল কাসেম সুলেইমানির হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। বলা হয়েছে, বাগদাদে সফর সেরে ফেরার পথে মার্কিন সেনার বোমা বিস্ফোরণে ইরানের জেনারেল সুলেইমানিকে যেভাবে হত্যা করা হয়েছে তার জন্য দায়ী ট্রাম্প। ইরান সরকার ট্রাম্প সহ আরও ৩৫ জনকে গ্রেফতার করে হত্যাকাণ্ডের বিচার শুরু করতে চায়। এজন্য ইন্টারপোলের কাছে সহায়তার আর্জি জানিয়েছে ইরান সরকার। যদিও ইন্টারপোলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্জি আদৌ বিবেচনা করছেন না তাঁরা। ইন্টারপোলের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, কোনও রাজনৈতিক অভিযোগের বিষয়ে হস্তক্ষেপ করা তাদের কাজ নয়। মার্কিন প্রশাসনের ইরান বিষয়ক প্রতিনিধি ব্রিয়ান হুকের মন্তব্য, ইরানের এসব বোকা বোকা প্রোপাগান্ডাকে কেউই গুরুত্ব দেবে না। যদিও ইরানের পক্ষ থেকে প্রসিকিউটর আলি আল কাশিমের বলেছেন, সুলেইমানির হত্যা ও সন্ত্রাসের অভিযোগে আমরা ট্রাম্পের বিচার করবই। সে তিনি ক্ষমতায় থাকুন আর নাই থাকুন।

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...