Sunday, May 31, 2026

ডক্টর’স -ডে: রাজ্যজুড়ে দিনভর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা-সম্মানে স্মরণ

Date:

Share post:

আজ, ১ জুলাই, ডক্টর’স -ডে বা চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের ১৩৮তম জন্মদিবস ও ৫৮তম প্রয়ান দিবস। আর তাঁকে শ্রদ্ধায়-সম্মানে স্মরণ করতে এই দিনটি ডক্টর’স -ডে হিসেবে পালিত হয়ে আসছে। করোনা আবহে আবার যা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ডক্টর’স -ডে উপলক্ষ্যে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে বিধান চন্দ্র রায়কে সম্মান জানাতে এবং করোনা যোদ্ধা চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপনে রাজ্যজুড়ে আজ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

এদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কিংবদন্তি চিকিৎসক ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন ও আইএমএ ভবনে তাঁর মূর্তিতে মাল্যদান এবং তারপর এনআরএস মেডিক্যাল কলেজে নানা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। এনআরএস-এ আবার রাজ্যের কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি বিশেষ বক্তৃতার আয়োজন করা হয়েছে।

এদিকে ডব্লুবিডিএফ, এএইচএসডি, এসডিএফ-সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন এই উপলক্ষে ডাক্তারদের ন্যায্য দাবিদাওয়া পূরণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছে।

ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলও (সিএবি) বিধানচন্দ্র রায়ের জন্ম ও তিরোধান দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতার এক পাঁচতারা হোটেল এদিন চিকিৎসকদের সম্মান ও সংবর্ধনা জানাবে একটি সংস্থা। আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই প্রদেশ কংগ্রেস ভবনে বিধানচন্দ্র রায়কে সম্যান জানাতে নানা অনুষ্ঠান পালিত হবে। উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বিধান ভবনের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ করা হয়েছে বাম শীর্ষ নেতৃত্বকেও।

একইভাবে হরিশ মুখার্জি রোডে একটি রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখ।

এছাড়াও কেওড়াতলা মহাশ্মশানে বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান দান করে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় এবং কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...