Friday, June 26, 2026

EXCLUSIVE: বিচারপতির শাঁখা-সিঁদুর মন্তব্যকে একহাত নিলেন বোলান

Date:

Share post:

গুয়াহাটি হাইকোর্টের এক বিচারপতির মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে বিচারপতি মহিলার উদ্দেশে বলেন, ‘শাঁখা-সিঁদুর পরেন না, মানে বিয়ে নামক প্রতিষ্ঠানই মানেন না মেয়েটি!’ বিচারপতির এহেন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে এখন বিশ্ব বাংলা সংবাদ-কে নিজের মতামত জানালেন সমাজকর্মী বোলান গঙ্গোপাধ্যায়।

বোলান গঙ্গোপাধ্যায় (সমাজকর্মী)

তিনি বলেন, “আমাদের দেশে একটা সংবিধান আছে। সেই সংবিধানকে ভিত্তি করে আইন প্রনয়ণ হয়। সেখানে সব নাগরিকের সমান অধিকার স্বীকৃত। এবং রাষ্ট্রের নিয়মে বিবাহ নথিভূক্ত করা বাধ্যতামূলক। ধর্মীয় বিবাহ কোনও নিরিখেই বাধ্যতামূলক নয়। তাই হিন্দু হলেই, আচার নিষ্ঠ হওয়ার দায় বর্তায় না। এ’ছাড়াও হিন্দু ধর্মের আচার সারা ভারতবর্ষে একরকম নয়। বিভিন্ন জায়গায় স্থানীয় ভাবে বিভিন্ন। বিবাহ চিহ্ন বহন করার নিদান যতখানি ধর্মের, তারচেয়ে বেশি পুরুষতন্ত্রের। আদালতের মন্তব্য সেই পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচায়ক।”

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...