Tuesday, May 19, 2026

সীমান্তের মানচিত্র বদলের দাবি চিনের, দু’দেশের তৃতীয় বৈঠকও নিস্ফলা

Date:

Share post:

জট কাটা তো দূরের কথা, উল্টে পূর্ব লাদাখে দু’দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাস করে মানচিত্র বদলের দাবি জানিয়েছে চিন৷

পূর্ব লাদাখের চুসুল- মলডো সীমান্তে মঙ্গলবার বৈঠকে বসেছিল ভারত – চিন৷ প্রায় ১১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলেছে দু’পক্ষের। সেনা- সূত্রের খবর, বৈঠকে কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি।

লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে দু’পক্ষই যাতে সেনা প্রত্যাহার করে, সেই আলোচনার জন্যই তৃতীয়বার বৈঠকে বসেছিল ভারত-চিন।
এর আগে দু’বার একই ইস্যুতে বৈঠকে বসেও ফল আসেনি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি না।এদিনও ফের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর ১৪ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। অন্যদিকে চিনের তরফে বৈঠকে ছিলেন পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ অঞ্চলের কম্যান্ডার জেনারেল লিউ লিন।

সূত্রের খবর, এই বৈঠকে চিনের তরফে পূর্ব লাদাখে দুই দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাস করার জোরালো দাবি জানানো হয়। স্বাভাবিকভাবেই এই দাবি মানেননি লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। চিনারা ভারতীয় ভূখণ্ডের একটা বড় অংশ নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিতে চাইছে। এ প্রস্তাব ভারতের পক্ষে মেনে নেওয়া অসম্ভব।

বৈঠকে ভারত স্পষ্ট করে জানিয়েছে, সীমান্তে চিনকে এপ্রিলের আগের স্থিতাবস্থা ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে, চিনের দাবি, তারা গালওয়ান থেকে কিছুতেই সেনা প্রত্যাহার করবে না।
পাশাপাশি চিনা-দাবি, প্যাংগং লেক এলাকা থেকে ভারতীয় সেনাকে কমপক্ষে ২-৩ কিমি পিছিয়ে যেতে হবে। এই প্রস্তাবের অর্থ, প্যাংগংয়ের কাছে ফিঙ্গার ৪ থেকেও পিছিয়ে আসতে হবে ভারতীয় সেনাকে। যা ভারতের পক্ষে মানা সম্ভব নয়।

দীর্ঘ আলোচনার পরও নিজেদের দাবিতে অনড় দুই দেশ। স্বাভাবিকভাবেই মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান বেরিয়ে আসেনি৷ তবে এ ধরনের আলোচনা চলবে বলে জানা গিয়েছে।

⬛ বৈঠকে ভারতের বক্তব্য :

🔺প্যাংগং ও গালওয়ান উপত্যকায় দখল করা জমি ছাড়তে হবে চিনকে৷

🔺ফিঙ্গার ৮ থেকে ৪ পর্যন্ত এলাকায় অনুপ্রবেশ করা চিনা সেনাকে ফিরে যেতে হবে৷

🔺গালওয়ান উপত্যকার একাংশে চিনের সামরিক প্রস্তুতি নিয়ে আপত্তি জানায়।

🔺 গালওয়ান ও গোগরা হট স্প্রিং এলাকা থেকে চিনকে সরতে হবে৷

🔺 সীমান্তে চিনকে এপ্রিলের আগের স্থিতাবস্থা ফিরিয়ে দিতে হবে।

⬛ চিনের বক্তব্য:

🔻 পূর্ব লাদাখে দুই দেশের ‘সীমানা’ পুনর্বিন্যাস করতে হবে৷

🔻 গালওয়ান থেকে কিছুতেই সেনা প্রত্যাহার করা সম্ভব নয়৷

🔻প্যাংগং লেক এলাকা থেকে ভারতীয় সেনাকে কমপক্ষে ২-৩ কিমি পিছিয়ে যেতে হবে।

🔻 লাদাখ সীমান্তে ভারতীয় সেনা কমাতে হবে৷

🔻 ফিঙ্গার ৬ পর্যন্ত চিন ফিরে যেতে রাজি, সে ক্ষেত্রে ভারতের সীমান্ত ফিঙ্গার ২-তেই শেষ হযে যাবে।

সব মিলিয়ে সীমান্তে অচলাবস্থা কাটেনি। যদিও দিল্লির মতে, এত সহজে মিটবে না, তা জানাই ছিলো।

Related articles

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...