Tuesday, June 9, 2026

“আমাকে তৃণমূলের এত কিসের ভয় ?”- হামলার পরে কটাক্ষ দিলীপ ঘোষের

Date:

Share post:

সকালে দলীয় কর্মীদের সঙ্গে চা-চক্র ভেস্তে যাওয়ার পরে নতুন বাড়ির সামনেই সাংবাদিক বৈঠক করে শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজারহাটে নতুন বাড়িতে থাকতে যাওয়ার সঙ্গে সঙ্গেই শাসকদল সমস্যা শুরু করেছে। কখনও এনকেডিএ, কখনও হিডকো বা লালবাজারকে দিয়ে নানা ভাবে বাড়ির মালিককে হেনস্থা করা হচ্ছে।

তিনি জানান, বাড়িটি খালি পড়েছিল বলে মালিক তাঁকে থাকতে দেন। প্রতি বছরই দিলীপ ঘোষ বাড়ি বদল করেন। নিরাপত্তাকর্মীদের থাকার অসুবিধা হওয়ায় আগের বাড়িটি বদলে নতুন বড় বাড়িতে গিয়েছেন তিনি।
এদিনের হামলার বিষয়ে তিনি জানান, সকালে তাঁর চা চক্রে বাধা দেওয়া হয়। বিজেপি রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, “আমাকে তৃণমূলের এত কিসের ভয় বুঝতে পারছি না।’’ তাঁর অভিযোগ, তিনি যেখানেই থাকছেন, সেখানেই শাসকদলের তরফ থেকে তাঁর ওপর হামলার চেষ্টা হচ্ছে।
যদিও দিলীপ ঘোষের উপর হামলার প্রশ্নই ওঠে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, প্রতিদিনই তাঁর উপর হামলার হচ্ছে বলে শুনি। কিন্তু ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। দিলীপ ঘোষকে পাত্তা দেওয়ার প্রয়োজন নেই তৃণমূলের।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...