Saturday, June 20, 2026

অমৃতসরের স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক! বাড়ানো হল নিরাপত্তা

Date:

Share post:

শিখ ধর্মাবলম্বীদের ধর্মস্থান পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে বোমাতঙ্ক! সোমবার রাতে কর্তৃপক্ষের আইডিতে একটি ইমেইল ঢোকে যেখানে স্পষ্ট লেখা ছিল, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মন্দির (bomb threat email targeting the Golden Temple in Amritsar was received by SGPC)। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। দ্রুত তল্লাশি শুরু হয়।জানা গিয়েছে, দরবার সাহিব বা স্বর্ণ মন্দিরের লঙ্গরখানা (রান্না এবং খাওয়ার জায়গা) বিস্ফোরণ করে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি এসেছে। শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (Shiromani Gurdwara Parbandhak Committee) প্রধান হরজিন্দার সিং ধামি জানিয়েছেন, এই মেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

মন্দিরের লঙ্গরখানায় প্রতিদিন ভক্তরা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে বোমা লুকিয়ে রাখা হয়েছে এই খবরে চাঞ্চল্য ছড়ায়।পুলিশ এবং অমৃতসরের স্বর্ণমন্দির (Golden Temple in Amritsar) কমিটি সূত্রে খবর, এই হুমকি পাওয়ার পরেই মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। নিয়ে আসা হয় বোম্ব ডিসপোজাল স্কোয়াডকেও।কে এই হুঁশিয়ারি ইমেইল পাঠাল, নেপথ্যে কোন চক্রান্ত রয়েছে সবটাই খতিয়ে দেখছে সাইবার ক্রাইম দফতর।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...