Wednesday, March 18, 2026

উপত্যকায় জঙ্গি হামলা, শহিদ এক সেনা সহ মৃত স্থানীয় বাসিন্দা

Date:

Share post:

সন্ত্রাসবাদীদের হামলায় কাশ্মীরে শহিদ হলেন এক সিআরপিএফ জওয়ান। মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দার।

বুধবার সকালে সোপোরের সিআরপিএফের টহল-ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিশের সূত্র বলছে, ৬৪ বছরের এই ব্যক্তি তখন ওই চেকপোস্ট দিয়ে যাচ্ছিলেন। তখনই গুলি চালায় জঙ্গিরা। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ সহ আরেক সিআরপিএফ জওয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। শহিদ হন ওই জওয়ান।

ওই বৃদ্ধের সঙ্গে ছিল তাঁর তিন বছরের নাতি। ওই শিশুকে রক্ষা করে সিআরপিএফ। তবে জঙ্গিদের ধরতে পারেননি সেনারা। ঘটনায় আরও তিন জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উপত্যকায় সক্রিয় হয়ে উঠেছে অন্তত একাধিক জঙ্গি সংগঠন।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...