Tuesday, March 31, 2026

এবার ১৫১ সুপার ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন চালানোর দায়িত্ব প্রাইভেট সংস্থাকে দিচ্ছে রেল

Date:

Share post:

আগেই মিলেছিল ইঙ্গিত। এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারতীয় রেল। আরও বেসরকারিকরণের সিদ্ধান্ত মোদি সরকারের ৷ ১০৯ রুটে ১৫১টি সুপার ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের সঞ্চালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চলেছে ভারতীয় রেল ৷ রেলের যুক্তি, আয় বাড়াতে ও আরও ভাল যাত্রী পরিষেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ।

ভারতীয় রেল নেটওয়ার্কের তরফ থেকে বেসরকারি বিনিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে ৷  এই যোজনার ফলে ভারতীয় রেলে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ।
গত বছর লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেসের দায়িত্ব ভারতীয় রেল তুলে দিয়েছিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর হাতে ৷ তবে প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের এমন উদ্যোগ এই প্রথম ৷
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, ‘ভারতীয় রেলে আরও উন্নত ও আধুনিক টেকনোলজিকে সামিল করতে এই উদ্যোগ নিয়েছে ৷ এর ফলে রক্ষণাবেক্ষণের খরচ কমবে, যাত্রার সময় বাঁচবে, বাড়বে সুরক্ষা ৷ বেসরকারি বিনিয়োগে যাত্রীরা পাবেন বিশ্বমানের পরিষেবা ৷ বাড়বে কর্মসংস্থানের সুযোগ ৷
রেল সূত্রে আরও জানানো হয়েছে, ভারতীয় রেল নেটওয়ার্কে ১২টি ক্লাস্টারে ১০৯টি রুটকে ভাগ করা হয়েছে ৷ বেসরকারি সংস্থার হাতে সঞ্চালনের জন্য তুলে দেওয়া ট্রেনগুলিতে কমপক্ষে ১৬টি করে কামরা থাকবে এবং এর সর্বোচ্চ গতিবেগ হবে ১৬০ কিমি ৷ ওই একই রুটে ভারতীয় রেল যে ট্রেনগুলি চালাবে তার থেকে এই ট্রেনগুলিতে আরও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা ৷

Related articles

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...