Wednesday, June 24, 2026

ভক্ত ছাড়াই জগন্নাথদেব ফিরলেন পুরীর মন্দিরে

Date:

Share post:

অতিমারির কারণে এবার পুরীর রথযাত্রা সম্পূর্ণ ভক্ত ছাড়াই সম্পন্ন হলো। অন্যবার রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে পুরীতে। সৈকত নগরীতে জায়গা পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। অতিমারি পরিস্থিতির জন্য এবার ছবিটা একেবারে অন্য। ওড়িশা সরকার চরম সতর্কতার সঙ্গে রথযাত্রা উৎসব পালন করছে। বাইরের রাজ্য বা ওড়িশার অন্য জায়গা থেকে ভক্তদের যাতায়াতের ওপর জারি করা হয়েছে করা কড়া নিষেধাজ্ঞা।

উল্টোরথে রথের রশি টানার জন্য মন্দির সোসাইটির পক্ষ থেকে দেড় হাজার সেবাইতকে প্রস্তুত রাখা হয়েছিল। উল্টোরথে অংশগ্রহণকারী প্রত্যেক সেবাইতের কোভিড পরীক্ষাও করা হয়েছিল।

২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে পুরীতে। বুধবার বেলা ১২টা নাগাদ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে বার করে এনে মহাপ্রভু জগন্নাথকে রথে তোলা হয়েছিল। এরপর মহাপ্রভু যাত্রা করেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...