Thursday, June 25, 2026

আইসিসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা শশাঙ্ক মনোহরের, অন্তর্বর্তীকালীন দায়িত্বে ইমরান খোয়াজা

Date:

Share post:

আইসিসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর। মেয়াদ বাড়াতে আর আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহেই ঠিক হবে নতুন চেয়ারম্যান নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই এই পদের জন্যে আগ্রহ প্রকাশ করেছেন কলিন গ্রেভস এবং ডেভ ক্যামেরন। যদিও এখনও পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় সেই পথে হঁটেন নি।
বুধবার আইসিসি বোর্ডের বৈঠকে ঠিক হয় যতদিন মনোহরের পরিবর্ত ঠিক না হয়, কাজ চালাবেন উপ চেয়ারম্যান ইমরান খোয়াজা। আগামী সপ্তাহের মধ্যে নয়া চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার ছাড়পত্র বোর্ড দেবে বলে মনে করা হচ্ছে।
আইসিসির চিফ এক্সিকিউটিভ মনু সোয়াইনি বলেন, সবার তরফ থেকে শশাঙ্ককে তাঁর নেতৃত্বের জন্য ধন্যবাদ। আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা রইল।
আইসিসির উপ চেয়ারম্যান খোয়াজা বলেন, শশাঙ্ককে তাঁর অবদানের জন্য ধন্যবাদ। ক্রিকেটের জন্য তাঁর অবদানের জন্য সবসময় সবাই ঋণী হয়ে থাকবেন। শশাঙ্ক মনোহরের আমলে ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে বলে তিনি জানান।
শশাঙ্ক মনোহরের আমলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে পেরেছে। আরও জনপ্রিয়তা লাভ করেছে ক্রিকেট। বিগ থ্রি-র সঙ্গে অন্য দেশগুলির রাজস্ব নিয়ে যে লড়াই, সেটা সামলানোই শশাঙ্ক মনোহরের মতোই তাঁর উত্তরসূরীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...