Saturday, April 4, 2026

প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির বাংলো খালি করার নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আগামী ১ আগস্টের মধ্যে দিল্লিতে তাঁর সরকারি বাংলো খালি করার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ বুধবার কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক প্রিয়াঙ্কা গান্ধীকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, এদিনই তাঁর নামে সরকারি বাংলো বরাদ্দের অনুমোদন বাতিল করা হয়েছে। এক মাস সময় দেওয়া হচ্ছে৷ ১ আগস্টের মধ্যে প্রিয়াঙ্কাকে ওই সরকারি বাংলো খালি করে দিতে হবে৷

প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির অন্যতম সংরক্ষিত এলাকায় লোধি রোডের এক বাংলোয় বসবাস করেন৷ মন্ত্রকের চিঠিতে প্রিয়াঙ্কা গান্ধীকে জানানো হয়েছে, “স্বরাষ্ট্র মন্ত্রক যেহেতু আপনার SPG পাহারা এবং জেড+ নিরাপত্তা প্রত্যাহার করেছে, তাই আপনার জন্য যে সরকারি বাসস্থান বরাদ্দ করা হয়েছিলো, তা ১ জুলাই, ২০২০ তারিখে
বাতিল করা হয়েছে৷” বলা হয়েছে, তিনি যদি ১ আগস্টের পরেও ওই বাংলোয় থাকেন, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া এসপিজি নিরাপত্তা গত বছরের নভেম্বরে প্রত্যাহার করা হয়।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...