Friday, June 26, 2026

চিনা সংস্থার বক্তব্য শুনতে বিশেষ প্যানেল তৈরি কেন্দ্রের

Date:

Share post:

৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কেন অ্যাপগুলি নিষিদ্ধ করা হলো তার ব্যাখ্যা সরকারের কাছে চাইতে পারে সংশ্লিষ্ট সংস্থাগুলি। এই দাবিকে মান্যতা দিয়ে বিশেষ প্যানেল তৈরির কথা জানিয়েছে কেন্দ্র।

৪৮ ঘণ্টার মধ্যে প্যানেলের কাছে নিজেদের বক্তব্য জমা দিতে হবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে। প্যানেলে রয়েছেন আয়কর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রক, আইন মন্ত্রক ও ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের সদস্য ও আধিকারিকরা।

প্রসঙ্গত, সোমবার কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিবৃতি জারি করে ৫৯ টা চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। সংশ্লিষ্ট অ্যাপগুলি স্মার্টফোন থেকে মুছে ফেলার অনুরোধ জানানো হয়েছে দেশবাসীকে। ইতিমধ্যেই টিকটকের ভারতীয় শাখার প্রধান নিখিল গান্ধী বলেছেন, সরকার টিকটক নিষিদ্ধ করেছে। ভারতের আইন মেনেই আমরা তথ্য সংরক্ষণ করি। এই তথ্য অন্য কোনও দেশে পাচার করা হয় না।”

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...