Monday, April 6, 2026

বিমানসংস্থার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, চাকরি গেল পাইলটের !

Date:

Share post:

তাঁর ‘দোষ’, তিনি সংস্থার এমন অনেক কিছু তথ্য শেয়ার করেছেন, যা অস্বস্তিতে ফেলেছে এয়ার এশিয়া ইন্ডিয়াকে ৷ আর তাতেই চাকরি গেল সংস্থার ক্যাপ্টেন পাইলটের। তাঁকে বরখাস্ত করল এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ তিনি একটি ভিডিও বার্তায় সব কিছু জানিয়েছেন। তাঁর ভিডিও দেখার পর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর তরফেও বিমানের সুরক্ষা নির্দেশিকা সংক্রান্ত বিষয়ে এয়ার এশিয়া ইন্ডিয়ার হেড অফ অপারেশনস মণিশ উপ্পলের কাছে চিঠি পাঠানো হয় ৷

বরখাস্ত হওয়া পাইলটের অভিযোগ, দিনের পর দিন ডিউটিতে থাকাকালীন এমন অনেক কিছুই তাঁর নজরে এসেছে । যা তাঁর ঠিক বলে মনে হয়নি ৷ কারণ এতে যাত্রী এবং বিমানের অন্যান্য কর্মীদের সুরক্ষার বিষয়ে প্রশ্নচিহ্ন তুলছে ৷ গৌরবের আরও মারাত্মক অভিযোগ, যে ফুয়েল বা জ্বালানি বাঁচানোর জন্য পাইলটদের রীতিমতো ‘টার্গেট’ বেঁধে দেয় এয়ার এশিয়া ইন্ডিয়া ৷ সাধারণত এয়ারবাসের ল্যান্ডিংয়ের জন্য ‘ফ্ল্যাপ-৩’ এবং ‘ফ্ল্যাপ-৪’ এই দু’ধরণের ল্যান্ডিং পদ্ধতি হয় ৷ ফ্ল্যাপ-৪ ল্যান্ডিং মোড অনেক বেশি সুরক্ষিত ল্যান্ডিং ৷ কিন্তু এতে জ্বালানির খরচ বেশি হয় ৷ কিন্তু কঠিন বিমানবন্দরের রানওয়ে গুলিতে ল্যান্ড করার জন্য ফ্ল্যাপ-৪ ল্যান্ডিং অনেক বেশি সুরক্ষিত ৷ কিন্তু এয়ার এশিয়া ইন্ডিয়া পাইলটদের অনেক বেশি সংখ্যায় ফ্ল্যাপ-৩ ল্যান্ডিংয়ের উপরই জোর দিতে বলা হয়, যাতে জ্বালানি অধিক মাত্রায় সেভ করা সম্ভব হয় ৷ এই বিষয়টি দিনের পর দিন দেখার পর সত্যটা সবার সামনে আনতে বাধ্য হন পাইলট গৌরব তানেজা আর তার ফল তাঁকে বরখাস্ত করা হয়৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...