Saturday, April 18, 2026

ফের করোনা আতঙ্ক দুর্গাপুরে, আক্রান্ত ৫ চিকিৎসক!  

Date:

Share post:

প্রশাসনের আধিকারিকদের পর এবার করোনায় আক্রান্ত দুর্গাপুরের পাঁচ জন চিকিৎসক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের শিল্পাঞ্চলের স্বাস্থ্য মহল থেকে নগর প্রশাসন সর্বত্রই। করোনা আক্রান্ত ওই ৫ চিকিৎসক দুর্গাপুরের দুটি নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত । তাঁরা বেশিরভাগই বিধাননগরের একটি বেসরকারি আবাসনের বাসিন্দা।
কানাঘুষো চলছিলই। বুধবার জানানো হয়েছে যে বিধাননগরেরই নামি ” দ্য মিশন” হাসপাতাল ও গান্ধী মোড়ের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের ওই চিকিৎসকেরা করোনা পজিটিভ। এদের মধ্যে দ্য মিশনের একজন অ্যানাসথেটিক তার দুজন সহকারি ও ওই হাসপাতালের একজন কো-অর্ডিনেটর ডাক্তার। করোনা আক্রান্ত অপর চিকিৎসক হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের। জেলা স্বাস্থ্য দপ্তর বুধবার ওই পাঁচ চিকিৎসকের করোনা আক্রান্তের বিষয়টি স্বীকার করে নিলেও, এক পদস্থ আধিকারিক জানান “আক্রান্ত চিকিৎসকদের অবশ্য কোভিড হাসপাতালে ভর্তি করা হয়নি। তারা সকলেই এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা সচেতন ভাবেই আছেন। এরা সকলেই ও অ্যাসিমটোম্যাটিক ছিলেন।
এদিকে দুর্গাপুরেরই বেনাচিতির মসজিদ মহল্লার এক গৃহবধূর ও লালা রস পরীক্ষার পর তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এরপরেই বুধবার সন্ধ্যায় পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা মসজিদ মহল্লার ওই পরিবারের সকল সদস্যের নমুনা পরীক্ষার পাশাপাশি ওদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিন।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...