Monday, June 22, 2026

মায়ানমারে রত্নের খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ১১৩ শ্রমিক, আটকে ২০০-র বেশি

Date:

Share post:

জেড পাথরের খনিতে ভয়াবহ নামল ধস । বৃহস্পতিবার মায়ানমারে ঘটে এই ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১৩ জন শ্রমিকের। খনির ভেতরে আটকে পড়ে রয়েছেন এখনও ২০০ জনের বেশি শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মায়ানমারের সরকারি ফায়ার সার্ভিস ও তথ্য দফতর সংবাদমধ্যমকে এই তথ্য জানিয়েছে।
সূত্রের খবর, মায়ানমারের উত্তরাঞ্চলে কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। খনিতে পাথর সংগ্রহ করছিলেন তাঁরা। মায়ানমার ফায়ার সার্ভিস তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছে, “টানা বৃষ্টির ফলে খনির ভেতরে কাদা-জল ঢুকে যাওয়ায় মাটি নরম হয়ে যায়। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি।”

তবে এই প্রথম নয়। সম্প্রতি এই দেশে বেশ কয়েক বার পরপর খনিতে এইরকমই ধস নামার ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত বছরই মায়ানমারের এমনই এক খনির দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...