Sunday, May 31, 2026

“ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছেন মনোহর,” বিস্ফোরক মন্তব্য  শ্রীনিবাসনের

Date:

Share post:

বুধবার আইসিসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন শশাঙ্ক মনোহর। এরপরই তোপ দাগেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। তাঁর বক্তব্য, বিশ্বের কাছে বিসিসিআইয়ের প্রাসঙ্গিকতা অনেকটাই কমিয়ে দিয়েছেন মনোহর।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “নতুন প্রজন্মের কাউকে গুরুত্ব দিলেই, মনোহর নিরাপত্তাহীনতায় ভুগত। ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছে ও। ওঁর চলে যাওয়াতে দেশের ক্রিকেট মহল খুশিই হবে।” এমন কী মনোহর ভারত বিদ্বেষী বলেও অভিযোগ করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, ভারতীয় ক্রিকেটের অর্থনীতিতে আঘাত করেছে মনোহর। বর্তমান পদাধিকারীরা মনোহরকে পাত্তা দেননি। তাই মনোহর এখন পালিয়ে যাচ্ছেন।”

প্রসঙ্গত, আইসিসির চেয়ারম্যান হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন শশাঙ্ক মনোহর। এর পর টানা দুই দফায় ক্ষমতায় ছিলেন। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হয়েছেন হংকংয়ের ইমরান খোয়াজা।

Related articles

দুর্যোগের জেরে থমকে গেল কেদারনাথ যাত্রা! নিরাপদ স্থানে সরানো হল পুণ্যার্থীদের

উত্তর ভারত যখন তীব্র দাবদাহে জ্বলছে, তখন ভারী থেকে অতি ভারী বর্ষণে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা। আর এই প্রাকৃতিক...

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথের আগে বড় খবর: তাপস-অর্জুন-পূর্ণিমা পেলেন মন্ত্রিত্বের ফোন 

নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ঠিক আগের দিনই প্রত্যাশামতোই শুরু হয়ে গেল ফোন যাওয়ার পালা। মন্ত্রী হওয়ার সবুজ...

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...