Thursday, June 18, 2026

আজ মহরম, সুষ্ঠুভাবে পালনে সতর্ক পুলিশ-প্রশাসন

Date:

Share post:

শনিবার নির্বিঘ্নে কেটেছে উল্টোরথ। আজ মহরম। সুষ্ঠুভাবে পালনে কলকাতাজুড়ে (Kolkata) কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লালবাজার (Lalbazar) সূত্রে খবর, শহরের নিরাপত্তার জন্য ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। মহরম উপলক্ষে শহরে যে সব তাজিয়া বের হবে তার সামনে ও পিছনে থাকবে পুলিশ। কোনওরকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ এলাকা, মোড়গুলিতে থাকবে পুলিশ (Police)। এছাড়া বসছে পুলিশ পিকেট।

সব ডিভিশনের ডিসি, এসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এদিন রাস্তায় থাকবেন ও চলবে নজরদারি। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয়, শহরের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্টোরথকে ঘিরে উৎসবের মেজাজ রাজ্যজুড়েই। মাহেশ থেকে কলকাতার (Kolkata) ইসকন সর্বত্রই জনসমাগম। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সব এলাকা। তার মধ্যেই মহরম। প্রসঙ্গত, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম এবং সবচেয়ে পবিত্র মাস হল মহরম। এটি হিজরি নববর্ষের সূচনা করে। চাঁদ দেখার উপর নির্ভর করে মহরমের সঠিক তারিখ নির্ধারণ করা হয়। চলতি বছর মহরম ৬ জুলাই পালিত হবে।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...