Thursday, March 26, 2026

মুম্বই বিমানবন্দর দুর্নীতিতে মামলা করল সিবিআই

Date:

Share post:

মুম্বই বিমানবন্দর দুর্নীতি মামলায় ‘জি ভি কে’ গ্রুপের চেয়ারম্যান জি ভেঙ্কটকৃষ্ণ রেড্ডি ও মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই । তাদের বিরুদ্ধে 805 কোটি টাকার আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়েছে । ‘জি ভি কে’ গ্রুপ ছাড়াও আরও ন’টি বেসরকারি কোম্পানির নাম রয়েছে মামলাটিতে।
মামলায় অভিযোগ করা হয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ‘জি ভি কে এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড’ ও কিছু বিদেশি কোম্পানি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড নামে একটি কোম্পানি চালায় । যার ৫০.৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে ‘জি ভি কে’ গ্রুপের আর ২৬ শতাংশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ।
মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড-এর সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চুক্তি হয় ২০০৬ সালে । তাতে বলা হয়েছিল, বার্ষিক রাজস্বের ৩৮.৭ শতাংশ ‘জি ভি কে’ গ্রুপকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে শেয়ার করতে হবে ।
জি ভেঙ্কট রেড্ডি মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের চেয়ারম্যান । তাঁর সঙ্গেই এই মামলায় দায়ের হয়েছে এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জি ভি সঞ্জয় রেড্ডির নামও।
কেন্দ্রীয় তদন্ত এজেন্সি তাদের এফআইআর-এ আরও লিখেছে, এই বিপুল টাকা নয়ছয়ের জন্যই মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের রাজস্ব আদায় তলানিতে গিয়ে ঠেকেছে। মোট ১৩ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই। তার মধ্যে রয়েছেন অনেক সরকারি আধিকারিকও।

Related articles

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...

অমর্ত্য সেন-রবীন্দ্রনাথকে অনেক অপমান করেছে! দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভায় বিজেপিকে নিশানা মমতার

টানা উত্তরবঙ্গে প্রচার সেরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমের দুবরাজপুর কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল (TMC)...