Tuesday, June 9, 2026

ফের সোনার দাম কমলো, পাল্লা দিয়ে কমলো রূপোর দাম!

Date:

Share post:

দুদিন আগেই সোনার দাম বেড়েছিল, পাল্লা দিয়ে বেড়েছিল রূপোর দাম । পৌঁছে গিয়েছিল ৫০ হাজারের ঘরে। কিন্তু শুক্রবার ভারতীয় বাজারে সোনার দাম পড়েছে অনেকটাই। এমসিএক্স গোল্ড ফিচার্স বলছে, ০. ২ শতাংশ এদিন কমেছে সোনার দাম। ফলে ১০ গ্রাম সোনার দাম এদিন হয়েছে, ৪৮ হাজার ১৭১ টাকা।এদিন রূপোর দামও পড়েছে। এক কেজিতে রূপোর দাম ০.৪৮ টাকা পড়েছে। ফলে ৫০ হাজারের গন্ডি থেকে একটু নেমেছে রূপোর দাম। রুপোর দাম ৪৯,১৮৭ টাকা হয়েছে ১ কেজিতে।
কলকাতায় সোনার দাম এদিন ২২ ক্যারেটে সোনার দাম ৪৭,৫২০ টাকা হয়েছে।
গত ৩ জুনের পর যা সবচেয়ে কম। এ নিয়ে গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমল প্রায় ৫ শতাংশ। কোপেনহেগেনের স্যাক্সো ব্যাংকের মুখপাত্র অলি হ্যানসেন বলেছেন, এ সপ্তাহে করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে বাজার অস্থির হয়েছে। বিশেষ করে ডলার শক্তিশালী হওয়ার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সোনার বাজারে। পণ্যটির দাম কমছেই। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে ডলার যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে ফেডারেল রিজার্ভ। এই ইস্যুটি সোনার বাজারকে আরও অস্থির করতে পারে।
চেন্নাইতে শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫০ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজারের আশপাশে রয়েছে। দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৮ হাজার ৩৬০ টাকা রয়েছে। মুম্বইতে ২৪ ক্যারেটে সোনার দাম ৪৭ হাজার ৫৫০ টাকায় দাঁড়িয়েছে।
সোনার দাম যেভাবে ওঠানামা করছে তা এর আগে কখনও দেখা যায়নি । করোনা পরিস্থিতিই এর জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...