Friday, June 26, 2026

কড়া প্রশাসন: মাস্ক নিয়ে রাজ্যে নয়া বিধি জারি

Date:

Share post:

লকডাউন পর্বে যদিও বা মাস্ক ছিল বেশিরভাগ রাজ্যবাসীর মুখে। কিন্তু আনলক শুরু হতেই তা উড়ে গেছে অনেকটা। কিন্তু করোনা সংক্রমণ কমেনি। এই পরিস্থিতিতে নয়া নির্দেশ জারি করল নবান্ন। এই নির্দেশে বলা হয়েছে,

• প্রত্যেককে বাইরে বেরোনোর সময় মাস্ক পরতে হবে।

• এটা বাধ্যতামূলক।

• কারো মাস্ক না থাকলে, পুলিশ তাঁকে জিজ্ঞাসা করবে তাঁর কাছে মাস্ক আছে কি না? থাকলে সঙ্গে সঙ্গেই সেটি পরতে হবে।

• কারো কাছে যদি মাস্ক না থাকে, তাহলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।

• একই ব্যক্তি যদি বারবার এই ধরনের ভুল করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৩০ জুন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্বীকার করেছিলেন, লকডাউনে যেভাবে করোনা বিধি মানা হচ্ছিল আনলক পর্বে তা হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে কড়া নজরদারি করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার মাস্ক পরা, হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিচ্ছেন। কিন্তু তাও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। কেউ আবার মাস্ক পরছেন দাড়িতে, কারোর কান দিয়ে দুলের মতো ঝুলছে সেটা। মাস্কটা নিজের সুরক্ষার জন্য এই বোধটা মানুষের মধ্যে যতদিন না হচ্ছে, ততদিন প্রশাসন যতই কড়া পদক্ষেপ নিক না কেন নিয়ম ভাঙার প্রবণতা চলবেই।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...