Friday, June 26, 2026

প্যাসেঞ্জার ট্রেন বেসরকারি হাতে, রেল দফতর ঘেরাওয়ের ডাক কর্মী সংগঠনের

Date:

Share post:

১০৯টি রুটের ১৫১টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তাতেই ক্ষুব্ধ রেলকর্মীরা। শুক্রবার কলকাতায় পূর্ব রেলের সদর দফতর সহ চারটি ডিভিশনাল সদর কার্যালয় ও তিনটি ওয়ার্কশপের সামনে অবস্থান বিক্ষোভ দেখাবে পূর্ব রেলের মেনস ইউনিয়ন।

পূর্ব রেলের মেনস ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন, “১০৯টি রুট অতি লাভজনক। ট্রেনগুলিতে ২৪টি বগি থেকে কমিয়ে ১৬টি বগি করার জন্য ভাড়া দেড়গুণ হবে। ফলে সাধারণ যাত্রী সংখ্যা কমবে। ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির ট্রেন দেশে চলতে পারবে না। রাজধানী এক্সপ্রেস ১৩০ কিলোমিটার গতির ট্রেন। নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনের চলার সময় আগে ও পরে পনেরো মিনিট কোনও ট্রেন চলবে না। ভারতীয় রেলের সবকটি ট্রেন সময় মেনে চলতে পারবে না।”

রেলের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রীকে টুইট করে হুঁশিয়ারি দিয়েছে কর্মী সংগঠন। প্যাসেঞ্জার ট্রেনের বেসরকারিকরণের পরিকল্পনা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। ইয়ার্ডে ট্রেন রক্ষণাবেক্ষণ থেকে ট্রেন চালক, গার্ড, ট্রাকম্যান কাজে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...