Sunday, June 14, 2026

বলিউডে ফের নক্ষত্রপতন, এবার চলে গেলেন সরোজ খান

Date:

Share post:

বলিউডে একের পর এক মৃত্যু। এবার চলে গেলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। বিগত প্রায় তিন সপ্তাহ ধরে তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে। সেখানেই এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

বলিউডের কোরিওগ্রাফিতে কার্যত সরোজ খান ছিলেন শেষ কথা। গত ১৭ জুন হাসপাতালে ভর্তি হন। বারবার সংকটাপন্ন হন। লড়াই থেমে গেল ভোর ১ টা ৫২ মিনিটে। শ্বাস-প্রশ্বাসে তীব্র কষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেও করোনায় তিনি আক্রান্ত হননি। গতকালই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। সরোজের কন্যা তার মায়ের মৃত্যুর খবর দেন। আজ দুপুরে মালাডের মালভনি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রায় চার দশকের বলিউডের কেরিয়ারে সরোজ প্রায় দু’ হাজার গানে কোরিওগ্রাফার ছিলেন। তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। যে গানে জাতীয় পুরস্কার পেয়েছিলেন, সেগুলি হলো, ডোলা রে ডোলা, এক দো তিন ও ইয়ে ইশক হ্যায়। কোরিওগ্রাফার হিসেবে তিনি শেষ কাজ করেন গত বছর করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায়। গানটি ছিল ‘তাবাহ হো যায়গা’।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...