Friday, February 27, 2026

৩১ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

Share post:

আগামী ৩১ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা। এমনিই সিদ্ধান্ত নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। দেশজুড়ে বেড়ে চলা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ডিজিসিএ। আপাতত দেশের আকাশে ৩১ জুলাই পর্যন্ত বিদেশের কোনও বিমান উড়বে না।


গোটা দেশে লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ২৫ হাজার ৫৪৪।
করোনায় গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ২১৩। একদিনের নিরিখে দেশে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে বৃহস্পতিবার। প্রায় ২১ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ওই দিন।

দেশের করোনা পরিস্থিতির কথা বিচার করে আর কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে আপাতত দেশের আকাশে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

spot_img

Related articles

হোয়াটস অ্যাপ লগইনে সমস্যা, ভারতে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ!

শুক্রবার সকাল থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ (Whats App) লগইন করতে সমস্যায় পড়েছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ...

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...