Monday, March 23, 2026

হাসপাতালের বিল মেটাতে পারেন নি , কর্মীদের মারে মৃত্যু অসুস্থ শ্রমিকের!

Date:

Share post:

বিল মেটাতে পারেন নি হাসপাতালের। এই কারণে এক অসুস্থ শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে।
বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। জানা গিয়েছে, সুলতান খান নামের ওই ৪৪ বছরের শ্রমিক সম্প্রতি একটি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সঙ্গে ছিলেন তাঁর ভাইপো চমন। তিনি জানিয়েছেন, কয়েক দিন ধরে সুলতানের প্রস্রাবের সমস্যা হচ্ছিল। তাই ডাক্তার দেখাতে যান তিনি।

চমন জানিয়েছেন, “আমরা প্রথমে জিজ্ঞাসা করি চিকিৎসা করাতে কত খরচ হবে। তাতে হাসপাতাল জানায়, আল্ট্রাসাউন্ড করার পরে বলতে পারা যাবে। কিন্তু আল্ট্রাসাউন্ডের আগেই ওষুধের জন্য আমাদের কাছে ৫ হাজার টাকা চাওয়া হয়। সেটা আমরা দিয়ে দিই। কয়েক ঘণ্টা পরে হাসপাতালের তরফে জানানো হয়, প্রতিদিনের বেড ভাড়া বাবদ ৪ হাজার টাকা দিতে হবে।”
এত টাকা তাঁদের কাছে ছিল না বলেই জানিয়েছেন চমন। তিনি বলেন, “আমাদের কাছে অত টাকা ছিল না। তাই আমরা হাসপাতালকে বলি কাকাকে ছেড়ে দিতে। কিন্তু হাসপাতাল কাকাকে ছেড়ে দেওয়ার পরেও হাসপাতালের কর্মীরা আমাদের উপর নজর রাখে। আমাদের ধরে ৪ হাজার টাকা চাওয়া হয়। আমি বলি, কাকার অবস্থা ভাল নয়। তাই আমি ওদের কাছে হাতজোড় করে আমাদের ছেড়ে দিতে বলি। তাতে ওরা আমাদের মারতে থাকে।” এই মারের চোটেই সুলতানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ চমনের।

যদিও, অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে দানিশ আলি নামের এক চিকিৎসক জানিয়েছেন, ওই রোগী হাসপাতালের ২ হাজার টাকার বিল মেটাননি। কর্মীরা সেই টাকা চাইলে তিনিই কর্মীদের উপর হামলা চালান।
এই পুরো ঘটনা রাস্তার ধারে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় । তাতে পরিস্কার দেখা যায়, প্রথমে রোগী ও তাঁর আত্মীয়র সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে হাসপাতালের কর্মীদের। তারপর কর্মীরা হাসপাতালের ভিতরে গিয়ে আরও লোককে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে। সবার হাতে লাঠি ছিল। তারপরেই বেধড়ক মারতে শুরু করে তারা। এই মারের চোটেই সুলতানের মৃত্যু হয়।
সুলতানের পরিবারের লোকেরা থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় থানার এসআই ছোটে লাল জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...