Sunday, March 15, 2026

টেনিস কোর্টে ‘কবিতা’ লেখা লিয়েন্ডারের পূর্বপুরুষ মধু কবি!

Date:

Share post:

৪০ পেরিয়েও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। টেনিস কোর্টে তাঁর এস, ফোরহ্যান্ডের ভরসা এখনও করেন দেশবাসী। আপন ছন্দে টেনিস কোর্টে ‘কবিতা’ লেখেন লিয়েন্ডার পেজ। আসলে তাঁর রক্তেই কবিতা। স্বয়ং মাইকেল মধুসূদন দত্ত তাঁর পূর্বপুরুষ।

১৮৪৮ সালে রেবেকা থমসন নামে এক অ্যাংলো-ইন্ডিয়ানকে বিয়ে করেন মাইকেল। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর এমিলিয়া হেনরিয়েটার সঙ্গে সম্পর্ক শুরু হয় কবির। ১৮৫৬ সালে রেবেকা এবং তাঁর চার সন্তানকে মাদ্রাজে রেখেই ফিরে আসেন কলকাতায়। কলকাতায় ফিরে বিয়ে করেন এমিলিয়া হেনরিয়েটাকে।

মাইকেল মধুসূদন-হেনরিয়েটারই তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন অ্যালবার্ট নেপোলিয়ন দত্ত। দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যালবার্টের। তাঁর দুই ছেলে, তিন মেয়ে। সেই ছেলেদেরই একজন মাইকেল ডটন। মাইকেল ডটনের তমেয়ে জেনিফার ডটন। পরবর্তীকালে বিবাহসূত্রে যিনি হয়েছিলেন জেনিফার পেজ। তাঁরই ছেলে লিয়েন্ডার পেজ। তবে জেনিফারের পরিচয় শুধুমাত্র লিয়েন্ডার পেজ এর মা নয়। ভারতের বাস্কেটবলের জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন তিনি। অলিম্পিকেও অংশ নিয়েছেন তিনি।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...