Sunday, June 21, 2026

মহাকরণ গুলিকাণ্ডে নয়া তথ্য: মানসিক অবসাদে ভুগছিলেন বিশ্বজিৎ

Date:

Share post:

মহাকরণে দিনদুপুরে গুলি চালানোর ঘটনায় নয়া তথ্য। মানসিক অবসাদে ভুগছিলেন মৃত কনস্টেবল বিশ্বজিৎ কারক। তাঁর চিকিৎসা চলছিল বলে পুলিশ সূত্রে খবর। বিশ্বজিৎ কারকের স্ত্রী একটি সরকারি হাসপাতালের নার্স। ৫ নম্বর ব্যাটালিয়নের কর্মী বিশ্বজিৎ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

শুক্রবার বেলা ৩.৩৫ নাগাদ মহাকরণের ৬ নম্বর গেটে গুলি চলে। নিজেরই সার্ভিস রিভলবরের গুলিতে মৃত্যু হয় মহাকরণে কর্তব্যরত ওই পুলিশকর্মীর।
ঘটনাস্থলে যান হোমিসাইড শাখার অফিসার এবং ডিসি সেন্ট্রাল। আত্মহত্যা নাকি অসাবধানতা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে, প্রাথমিক তদন্তে অনুমান সম্ভবত আত্মহত্যাই করেছেন ওই বিশ্বজিৎ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনি যে মানসিক অবসাদে ভুগছিলেন তাই থেকেই কোনো সিদ্ধান্ত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...