Saturday, April 4, 2026

লাদাখে শহিদ হওয়া সেনাদের সম্মানে বেনজির সিদ্ধান্ত সরকারের

Date:

Share post:

লাদাখের গালওয়ানে শহিদ জওয়ানদের সম্মান জানাতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে DRDO বা Defence Research and Development Organisation ৷

দিল্লির সর্দার বল্লভভাই প্যাটেল COVID-19 হাসপাতালের ওয়ার্ডগুলির নামকরণ হচ্ছে লাদাখে শহিদ জওয়ানের নামে৷ DRDO এক বিবৃতিতে জানিয়েছে, ”১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহিদ জওয়ানদের নাম আমরা অমর করে রাখতে চাই। তাঁদের নামে এবার হাসপাতালের ওয়ার্ড-এর নামকরণ করা হবে।”

ওই হাসপাতালের ICCU ও ভেন্টিলেটর ওয়ার্ডের নাম হবে কর্নেল বি সন্তোষ বাবুর নামে। গালওয়ান ভ্যালিতে চিনা সেনার হামলায় প্রাণ হারিয়েছেন কর্নেল বাবু।

জানা গিয়েছে, রবিবার ওই হাসপাতালের নতুন ওয়ার্ডগুলির উদ্বোধন করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই হাসপাতালে মোট ১ হাজার বেড আছে। এর মধ্যে ICCU বেড-ও রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...