Saturday, April 4, 2026

বিজেপির লক্ষ্য শুধু ভোটে জেতা নয়, মানুষের সেবায় কাজটাই আসল: মোদি

Date:

Share post:

করোনা মহামারি পর্বে এই নিয়ে দ্বিতীয়বার দেশের বিজেপি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মত বিনিময় করলেন দলের অন্যতম শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের এই স্বাস্থ্য সংকটের পরিস্থিতিতে নিজেরা সতর্ক থেকে ও নিয়ম মেনে যাতে মানুষের সেবায় কাজ চালিয়ে যান সেজন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করলেন মোদি। তাঁর কথায়, মনে রাখবেন বিজেপি শুধুমাত্র নির্বাচনে জেতার যন্ত্র নয়। ভোট অাসবে, ভোট যাবে। কিন্তু সারা বছর মানুষের জন্য কাজ করতে হবে। সমাজ ও দেশের কল্যাণে কাজ করাই অামাদের প্রধান লক্ষ্য। নির্বাচনকে অনেকে শুধু রাজনৈতিক লাভ-ক্ষতির দিক থেকে বিচার করেন। কিন্তু আমরা মনে করি, বিজেপির লক্ষ্য অনেক বড়। অামাদের দল শুধু নির্বাচনে জেতার যন্ত্র নয়, আমাদের দল কাজ করে দেশ গড়ার জন্য। মোদি তাঁর এদিনের ভাষণে লকডাউনে লক্ষ লক্ষ মানুষের পাশে থাকার জন্য বিজেপি কর্মীদের অভিনন্দন জানান। সেইসঙ্গে বলেন, মানুষ কী চান তা বুঝে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, ভাল কাজ করলে মানুষ আশীর্বাদ করেন। গণতন্ত্রে মানুষই ভগবানের মত শক্তিমান।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...