Saturday, June 27, 2026

বীরভূম: সকালের পরে বিকেলে ফের তৃণমূল কর্মী খুন

Date:

Share post:

একই দিনে বীরভূমে দুই তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। শনিবার সকালে খয়রাশোল এলাকা থেকে তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। আর বিকেলে লাভপুর থানা এলাকায় আরও এক তৃণমূল কর্মীর মৃতদেহ পাওয়া যায়। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ শাসকদলের টাকা লেনদেন নিয়ে গোষ্ঠী কোন্দলেই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের নাম সহদেব বাগদী। বাড়ি লাভপুর থানার টিবা গ্রাম পঞ্চায়েতের ভাটরা গ্রামে। তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ছিলেন। এদিন বিকেলে গ্রামের মাঠ থেকে ওই তৃণমূল কর্মীর গলা কাটা দেহ উদ্ধার হয়। সহদেব গরু নিয়ে মাঠে চাষ করতে বেরিয়েছিলেন। চাষের সেই গরু দুটি বাড়ি ফিরলেও সহদেব বাড়ির না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। তারপরেই মাঠ থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই এই খুন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...