Tuesday, June 23, 2026

সুন্দরবনে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত ব্লক সভাপতি, কর্মাধ্যক্ষের

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে নেওয়ার অভিযোগ। স্থানীয় গ্রামবাসী সাবিরা বিবি ও মোশারফ গাজি বলেন হিঙ্গলগঞ্জ তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল্লাহ, কর্মাধ্যক্ষ স্বরূপ প্রামাণিক, পঞ্চায়েত সদস্য-সহ ৫ জন নিজের নাম পদ ব্যবহার করে কুড়ি হাজার টাকা করে তুলে নিয়েছেন। তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা ক্ষতিপূরণ না পেয়ে দোতলা, একতলা বাড়ির মালিকদের শাসকদলের পক্ষ থেকে পাইয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ অস্বীকার করেছেন হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি ও কর্মাধ্যক্ষ। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা তাঁরা ফেরত দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে ব্লক সভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের বিডিও সৌম্য ঘোষ জেলা ও রাজ্য নেতৃত্ব কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...