Saturday, April 4, 2026

প্লে স্টোর থেকে তথ্য চুরির অভিযোগে ২৫টি অ্যাপ সরাল গুগল

Date:

Share post:

জাতীয় সুরক্ষার স্বার্থে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র। এবার তথ্য চুরির অভিযোগে ২৫টি অ্যাপ সরিয়েছে গুগল। যার মধ্যে রয়েছে সুপার ওয়ালপেপার, ফ্ল্যাশ লাইট, প্যাডনাটেফ, ওয়ালপেপার লেভেলের মতো অ্যাপ। জানা গিয়েছে, সংশ্লিষ্ট অ্যাপগুলি ব্যবহারকারীর বিভিন্ন পাসওয়ার্ড সহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করত।

এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞ সুশোভন মুখোপাধ্যায় বলেন, একটি অ্যাপ প্লে স্টোরে রাখতে প্রস্তুতকারককে ১৮৭৫ টাকা খরচ করতে। সংশ্লিষ্ট অ্যাপ কী ধরনের কাজ করবে তা নির্ণয় করার ক্ষমতা গুগলের নেই। এই অ্যাপগুলির মাধ্যমে সহজে ফেসবুকেও কানেক্ট করা যায়। সংশ্লিষ্ট অ্যাপগুলি গুগল সরালেও তিনি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, যেসব অ্যাপ তথ্য চুরি করে সাধারণভাবে সেগুলি ব্যবহারকারীকে স্বল্প সময়ের জন্য আনন্দ দেয়। এই সুযোগকে কাজে লাগায় অ্যাপগুলি। অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট অ্যাপের কাজ সম্পর্কে ব্যবহারকারীকে জানতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...