Saturday, June 27, 2026

পাক বিদেশমন্ত্রকের সতর্কতা সত্ত্বেও অবুঝ ইমরান

Date:

Share post:

‘চিনা-মাখামাখিতে বাড়ছে আন্তর্জাতিক বিপদ’, পাক বিদেশ দফতরের এই সতর্ক বার্তাও বুঝতে অপারগ ইমরান খান। পাক বিদেশ দফতর স্পষ্ট জানিয়েছে,
বেজিং-এর সঙ্গে মাখামাখি চরম বিপদের কারণ হতে পারে ইসলামাবাদের জন্য। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর, আন্তর্জাতিক প্রায় সব মহল থেকেই হিমালয় অঞ্চলে চিনের সম্প্রসারণবাদ এবং সাম্রাজ্যবাদী নীতির কড়া সমালোচনা করা হয়েছে। এরই মধ্যে চিনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে সতর্ক করল তাদেরই বিদেশ মন্ত্রক। তবে তাতে হেলদোল নেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। এখনও তিনি বলছেন, যে কোনও মূল্যে চিন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে।
সম্প্রতি তিনি সিপিইসির পক্ষে সওয়াল করে বলেছেন, এই করিডোরটি ‘পাকিস্তান-চিন বন্ধুত্বের বহিঃপ্রকাশ’ এবং পাক সরকার ‘যে কোনও মূল্যে এর কাজ সম্পন্ন করবে’। আর একবার সিপিইসির পুরোপুরি তৈরি হয়ে গেলে তার ফল প্রত্যেক পাকিস্তানি পাবেন বলে জোর গলা আশাপ্রকাশ করেছেন তিনি। সিপিইসিকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি দুর্দান্ত প্রকল্প হিসাবে অভিহিত করে তিনি বলেন, এই বিশাল-বহুমুখী উদ্যোগ পাকিস্তানের জন্য নিশ্চিতভাবে উজ্জ্বল ভবিষ্যত গড়ে দেবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...