Tuesday, March 31, 2026

ভারত বিরোধিতার খেসারত, ইস্তফা দিতে পারেন নেপালের প্রধানমন্ত্রী

Date:

Share post:

টালমাটাল নেপাল !

বাইরের চাপ তো আছেই, এবার ঘরের মধ্যেও তৈরি হয়েছে প্রবলতর চাপ। জাতীয় সংবাদমাধ্যমের খবর, দ্বিমুখী চাপের জেরেই সম্ভবত পদত্যাগ করতে চলেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি অলি।

চিনের সঙ্গে হাত মিলিয়ে পরের পর ভারত-বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে রীতিমত নাজেহাল নেপালের প্রধানমন্ত্রী। তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছেন তাঁর দলের শীর্ষ নেতারাই। ভারতের তিনটি এলাকা নেপালের মানচিত্রে ঢুকিয়ে নতুন মানচিত্র প্রকাশ করেছেন অলি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এভাবে ধ্বংস করার জন্য অলিকে রীতিমতো দোষারোপ করছেন নেপালের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। যার জেরে ইস্তফা দিতে পারেন অলি।রবিবার নেপাল কমিউনিস্ট পার্টির কো-চেয়ারম্যান পুষ্পা কমল দাহাল বা প্রচন্ড ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি একসঙ্গে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে বৈঠকে করেছেন। জানা গিয়েছে এই বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার ফের বৈঠকের কথা আছে৷ তবে জানা গিয়েছে তার আগেই প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন বিতর্কিত অলি।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...