Sunday, April 5, 2026

স্বস্তি! সপ্তাহ জুড়ে অপরিবর্তিত পেট্রোলের দাম

Date:

Share post:

টানা বেড়েই চলেছিল পেট্রোল-ডিজেলের দাম। এতে সাধারণমানুষ পড়েছিলেন চিন্তায়। তবে এবার কিছুটা স্বস্তি। পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি৷ মঙ্গলবার থেকে শুরু করে আজ রবিবার জ্বালানির দামে স্বস্তির আস্বাস বজায় রইল৷ রবিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮০.৪৩ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৮০.৫৩ টাকা প্রতি লিটারে৷ দিল্লির পাশাপাশি দেশের তিনটি বড় শহরে তেলের দাম অপরিবর্তিত রয়েছে৷

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লি: পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮০.৫৩ টাকামুম্বই: পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৭৮.৮৩ টাকা কলকাতা: পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৫.৬৪ টাকাচেন্নাই: পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৭.৭২ টাকা। তবে গত ২৪ দিনে পেট্রোলের দাম ৯.১৭ টাকা ও ডিজেলের দাম ১০.৯০ টাকা বেড়েছে৷ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, দেশ ও গোটা বিশ্ব এখন একটি সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ লকডাউনের জেরে এপ্রিল ও মে মাসে পেট্রোল ও ডিজেলের চাহিদা প্রায় ৭০ শতাংশ কমে গিয়েছিল৷ জুন থেকে লকডাউনে ছাড় দেওয়া শুরু হলে এবং অফিস, কারখানা খুলতে থাকায় আবার তেলের চাহিদা বাড়তে থাকে৷

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...