Monday, June 8, 2026

করোনায় মৃত্যু লেক টাউনের ড্যাফোডিল নার্সিংহোমের কর্তার

Date:

Share post:

এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো লেকটাউনের ড্যাফোডিল নার্সিংহোমের এক কর্তার। নার্সিংহোম সূত্রে খবর দক্ষিণ কলকাতায় বসবাসকারী ওই কর্তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে ২২ জুন। ২৬ জুন তাকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। রাখা হয় ভেন্টিলেশনে। শুক্রবার তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর মৃতের স্ত্রীও করোনা আক্রান্ত। তাঁরও চিকিৎসা চলছে। করোনা থাবা বসিয়েছে এসএসকেএমেও। নিউরো সার্জারি বিভাগে ৬জন রোগীর অস্ত্রোপচারের আগে টেস্ট হলে দেখা যায় ৬জনই কোভিড সংক্রমিত। তাদের এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা। জীবাণুমুক্ত করতে আপাতত বন্ধ রাখা হয়েছে এসএসকেএমের সার্জারি বিভাগ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...