Monday, April 6, 2026

সাতসকালে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দিল্লিতে: বর্ষণ চলবে, জানাল আইএমডি

Date:

Share post:

রবিবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি রাজধানীতে। এর সঙ্গে ২০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। আইএমডি-র তরফে রবিবার সকালেই টুইট করে জানানো হয়েছে যে দিল্লি এবং সংলগ্ন অঞ্চলের আজ ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ দিল্লির সর্বাধিক তাপমাত্রা বেশ অনেকটাই কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
শনিবার পর্যন্ত রাজধানী শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া ছিল যথেষ্টই গরম। তবে রবিবার সকালের বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে দিল্লিতে। সারাদিন ধরেই বৃষ্টি চলবে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। আজ সকালেই ঘন কালো মেঘে ঢেকে যায় চারপাশ।

এ বছর নির্ধারিত দিনে বর্ষা এসেছে দেশে। অর্থাৎ পয়লা জুন কেরলে ঢুকেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দেশের অন্যান্য প্রান্তেও নির্দিষ্ট সময়েই ঢুকেছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের দু’সপ্তাহ আগেই সারা দেশে ছেয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহবিদরা জানিয়েছিলেন, দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের ৩-এর পর থেকে মরশুমের বৃষ্টি শুরু হবে। এর কারণ স্বরূপ আবহবিদরা বলেছিলেন, পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। হরিয়ানার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। ক্রমশ উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে সেটি। আর এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণেই দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের প্রথম সপ্তাহের আগে বৃষ্টির সম্ভাবনা নেই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...