Tuesday, April 7, 2026

ATK-মোহনবাগানের বোর্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

টানা আলোচনার পর ATK- মোহনবাগান প্রাইভেট লিমিটেডের বোর্ডে অন্যতম ডিরেক্টর হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ATK- MB বোর্ডে ৫ জন ডিরেক্টর আছেন। এবার এলেন সৌরভ-ও। এই বোর্ডের প্রথম মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে হতে পারে। ওই বৈঠকে থাকবেন সৌরভ।

প্রসঙ্গত, ATK’তে ৫ শতাংশ শেয়ার ছিল সৌরভের। মোহনবাগানের প্রতি তাঁর ভালোবাসাও অকৃত্রিম ৷ দুই পক্ষের সঙ্গেই তাঁর দীর্ঘদিনের সুসম্পর্ক। তাই নতুন ভূমিকায় মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না তাঁর। অতীতে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন SMS করে তিনি উদ্দীপ্ত করতেন ATK ফুটবলারদের। এবারও মহারাজকে ওই ভূমিকায় দেখা যেতেই পারে। সূত্রের খবর, প্রথম বোর্ড মিটিংয়ে থাকবেন সঞ্জীব গোয়েঙ্কা আর মোহনবাগানের প্রতিনিধিত্ব করবেন সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। ATK-এর সহযোগিতায় মোহনবাগানকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়াই সৃঞ্জয়- দেবাশিসের স্বপ্ন৷

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...