Sunday, June 28, 2026

বেনজির ! বিশ্বের প্রথম ‘সোনা’য় মোড়া হোটেল, জেনে নিন খুঁটিনাটি

Date:

Share post:

অবিশ্বাস্য হলেও সত্যি! বিশ্বের প্রথম ‘সোনা’য় মোড়া হোটেল চালু করা হয়েছে ভিয়েতনামে।
ভিয়েতনামের রাজধানী হানোইতে তৈরি হয়েছে গোল্ড প্লেটেড হোটেল ‘ডলস হানোই গোল্ডেন লেক’।২০০৯ সালে নির্মাণ শুরু হয়েছিল এই হোটেলের। হোটেলটি তৈরিতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এমনকি হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেট সোনা।শুধু বাইরে নয়, হোটেলের দরজা, জানলা-সহ বাথরুমের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনায় মোড়া। হোটেলের অন্দরে এবং বাইরেও ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস মোড়া হয়েছে সোনা দিয়েই।
সোনার কাপে পরিবেশন করা হবে কফি। খাবারও দেয়া হবে সোনার পাত্রে। তবে ২৫ তলা এই হোটেলের কাজ পুরোপুরি ভাবে শেষ হয়নি এখনও। আরও কিছুদিন সময় লাগবে।
এই হোটেলে থাকতে হবে গুণতে হবে ন্যূনতম ২৫০ মার্কিন ডলার।
কী ভাবছেন? কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? আর এই সংকটজনক অবস্থার একটু উন্নতি হলেই ঢুঁ মারতে যাবেন অত্যাশ্চর্য সেই হোটেলে? এটি একটি সিক্স স্টার অর্থাৎ ছয় তারা হোটেল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...