Saturday, April 4, 2026

বিমানবন্দরে টোল ট্যাক্সের নামে তোলাবাজি! দমদম কর্তৃপক্ষ যেন ‘অন্ধ ধৃতরাষ্ট্র’

Date:

Share post:

দ্রুত উড়ান ধরার সমস্যাকে হাতিয়ার করে প্রকাশ্যে জালিয়াতি চলছে দমদম বিমানবন্দরে। কোভিড পরবর্তী সময়ে বিমানবন্দর খোলার পরেই এই পরিস্থিতি প্রকাশ্যে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্ত কিছু জানার পরেও চোখ বন্ধ করে ‘অন্ধ ধৃতরাষ্ট্র’র ভূমিকা নিয়েছে।

বিমানবন্দরের নিয়ম অনুযায়ী প্রবেশের সময় টোল ট্যাক্সের কাউন্টার আছে। নিয়ম হলো, সেখানে একটি কুপন দেওয়া হয়। সময় ১০ মিনিট। এর মধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলে কোনও টাকা লাগবে না। কিন্তু এই প্রতিবেদকসহ প্রায় সকলের অন্য অভিজ্ঞতা।

সেটা কী?
টোল ট্যাক্সের ঢোকার মুখেই ধরিয়ে দেওয়া হচ্ছে একটি ১০০টাকার কুপোন। মহেশ সানি এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেডের নামে ওই কুপোন। কিন্তু কেন? জানতে চাইলে বলা হচ্ছে গাড়ি পার্কের। উত্তরে বললাম গাড়ি তো পার্ক করব না। ছেড়ে চলে আসব। পাল্টা জানানো হলো এটা দিতে হবে। কিন্তু কেন? বলা হলো ওনার সঙ্গে কথা বলুন। এবার তাঁর সঙ্গে কথা হলো। বোঝাতে পারছেন না। বলছেন এটা লাগছে। বললাম এয়ারপোর্টের গেটের সামনে কোনও গাড়িকেই দাঁড়াতে দেয় না। ফলে দাঁড়িয়ে থাকার প্রশ্ন নেই। আর ১০ মিনিটের নির্দিষ্ট সময় পেরলে তো টাকা নেওয়ার অনুমতি আছে সেটা নিন। তীব্র বাক বিতন্ডার পর আমাদের ছাড়া হলো। কিন্তু চোখের সামনে দেখলাম আরও বহু গাড়িকে দাঁড় করিয়ে এই বেআইনি টাকা তোলা চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ কী জেনেও না জানার ভান করে বসে আছে! নাকি নিন্দুকরা যেটা বলছে… কিছু ওনাদের পকেটেও ঢুকছে, সেটাও বিশ্বাস করতে হবে!!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...