Tuesday, April 7, 2026

*দিল্লির ক্রিকেট রাজনীতিতে এবার আর এক জেটলি*

Date:

Share post:

বাবা দেশের শীর্ষস্তরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দিল্লির ক্রিকেটের বিতর্কিত প্রশাসক ছিলেন৷

এবার বাবার পথ ধরেই মাঠ-রাজনীতিতে পা রাখছেন রোহন জেটলি, প্রয়াত অরুণ জেটলির পুত্র৷ শোনা যাচ্ছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA-এর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন রোহন।
অরুণ জেটলি দিল্লি ক্রিকেট সংস্থায় ১০বছর সভাপতি ছিলেন৷ BCCI-এর সহ-সভাপতিও ছিলেন৷ যদিও DDCA-তে থাকাকালীন অরুণ জেটলির বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে, যা পরে প্রমাণিত হয়নি। জেটলির মৃত্যুর পর তাঁর নাম অনুসারে দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামকরণও করা হয়।
এবার রোহনও বাবার মতো দিল্লি ক্রিকেটের শীর্ষ পদে বসতে চাইছেন।
সূত্রের খবর, দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা DDCA পরবর্তী নির্বাচনে সভাপতি পদের জন্য লড়তে চলেছেন রোহন। DDCA-এ এখনও অরুণ জেটলির বহু অনুগামী আছেন। তাঁরা চাইছেন রোহনই এবার সংস্থার হাল ধরুন। অরুণ জেটলির অনুগামীরাই রোহনকে রাজি করিয়েছেন DDCA-এর নির্বাচনে দাঁড়াতে। রোহন নিজেও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “দিল্লির ক্রিকেট সংস্থার নির্বাচনে দাঁড়াতে আমার কোনও আপত্তি নেই।” DDCA-এর কর্তারাও রোহনকে সমর্থন করেছেন। সংস্থার যুগ্ম-সচিব রঞ্জন মনচন্দা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, DDCA এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোহনের মতো কাউকেই এর নেতৃত্বে প্রয়োজন। অরুণ জেটলির ছেলে আগ্রহী হলে তিনি বিনা ভোটেই জিতবেন। DDCA সূত্রের খবর, সব ঠিক থাকলে রোহন জেটলির দিল্লির ক্রিকেট সংস্থার প্রধান হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...