Sunday, June 28, 2026

গালওয়ানে ডোভালের কামাল! দীর্ঘ ফোন রাজনীতির সুফল পেল নয়াদিল্লি

Date:

Share post:

গালওয়ানে ডোভালের কামাল। গালওয়ান থেকে চিনা সেনা সরানোর আসল রহস্য প্রকাশ্যে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনেই শেষ পর্যন্ত বরফ গলল।

বিগত প্রায় সাত দিন ধরে চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা চলছে ডোভালের। ফোনে বারবারই বুঝিয়ে দেওয়া হয়, ভারত মোটেই সীমান্ত সঙ্ঘাত চায় না। আন্তর্জাতিক আইন মেনে সরে যাক চিন। স্থিতাবস্থা বজায় থাকুক গালওয়ানে। শেষে ভারতের যুক্তির কাছে মাথা নত করে চিন গালওয়ান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং স্থায়ী ইমারত ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও প্রাক্তন সেনা কর্তারা মনে করছেন এটা আসলে চিনের সময় নেওয়ার খেলা। আপাতত বর্ষার কারণে সরতে বাধ্য হচ্ছে। ফের অক্টোবরের পর চিনের ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...