Tuesday, April 7, 2026

৭দিন ধরে নিখোঁজ , শিয়ালদহের গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়!

Date:

Share post:

নিখোঁজ ছিলেন প্রায় ৭ দিন । সন্ধানে শুরু হয় পুলিশি তল্লাশি। অবশেষে শিয়ালদহের গেস্ট হাউস মালিকের দেহ উদ্ধার হল গঙ্গা থেকে। মৃতের নাম ভূপাল মুখোপাধ্যায় (৪৯)। রবিবার বিকেলে হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর লঞ্চঘাট থেকে উদ্ধার হয় এই ব্যবসায়ীর দেহ।
পুলিশ জানিয়েছে, ২৯ জুন বিকেলে এক বন্ধুর ফোন এসেছিল ভূপালবাবুর কাছে। বাড়িতে তিনি জানান, ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনিও কলকাতারই বাসিন্দা। তারপর মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। মুচিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় মৃতের পরিবারের তরফে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকজনের থেকেই তাঁরা ওই বন্ধুর কথা জানতে পারেন। তাঁর কাছ থেকে ভূপালবাবুর মোবাইল ফোন পাওয়া যায় বলে জানা গিয়েছে। এবং এও জানা গিয়েছে, গেস্টহাউস মালিকের মোটর সাইকেলটি কোথায় ছিল তাও পুলিশকে জানিয়েছিলেন তাঁর বন্ধু।
পরিবার অভিযোগের আঙুল তুলছে ভূপালবাবুর বন্ধুর দিকেই। গোটা ঘটনার তদন্তে নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...